Views Bangladesh Logo

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পদার্থবিদ্যায় অসামান্য অবদান রাখায় চলতি বছর সম্মানজনক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ফ্রান্সিস হালজেন। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো (কণা) আবিষ্কারের জন্য এই পুরস্কারে সম্মানিত করা হয়।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স তাঁর নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কারের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রান্সিস হালজেন জ্যোতির্বিজ্ঞানের সম্পূর্ণ নতুন এক ধারার ভিত্তি তৈরি করেছেন। তাঁর ধারণা ছিল, দক্ষিণ মেরুর হিমবাহের বরফ ব্যবহার করে নিউট্রিনো নামের রহস্যময় ও শনাক্ত করা কঠিন কণাগুলোকে খুঁজে বের করা।

এই ধারণার ফল হলো আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি (IceCube Neutrino Observatory)। এটি এমন এক বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ব্যবস্থা, যার মাধ্যমে দূরবর্তী মহাজাগতিক অঞ্চল থেকে আসা নিউট্রিনোগুলোর গতিপথ শনাক্ত ও অনুসরণ করা যায়।

ফান্সিস হালজেন বেলজিয়ামে জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনে কাজ করছেন। তাঁর দেওয়া ধারণার উপর ভিত্তি করেই বিজ্ঞানীরা আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি তৈরি করেন।

ফ্রান্সিস হালজেন বুঝতে পেরেছিলেন, দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো নামে পরিচিত কণাগুলো শনাক্ত ও অনুসরণ করা সম্ভব। তাঁর এই দূরদর্শী চিন্তা ও বৈজ্ঞানিক নেতৃত্ব আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি প্রায় এক ঘনকিলোমিটার আয়তনের বরফের বিশাল কাঠামো। যার মধ্যে আলো শনাক্ত করার জন্য বিশেষ লাইট সেন্সর স্থাপন করা হয়েছে।

এই আইসকিউব ব্যবহার করে গবেষকেরা এখন দূরবর্তী মহাবিশ্বের অত্যন্ত শক্তিশালী ও বিপুল শক্তি উৎপন্নকারী প্রক্রিয়া থেকে আসা নিউট্রিনো কণা শনাক্ত করতে পারেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ