Views Bangladesh Logo

বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর মুগদা এলাকার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাতে স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, বাসা থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পরে মুগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুভর মরদেহ পায়।

এদিকে পুলিশের ধারণা, মানসিক অবসাদের কারণে ওই ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করে থাকতে পারেন।

এ ব্যাপারে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ