Views Bangladesh Logo

আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ জামিনের আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও ও মুগদা থানার হত্যা চেষ্টা মামলায় জারি করা রুল বহাল রেখে হাইকোর্ট তার মক্কেলকে জামিন দিয়েছেন।

এর আগে আরও তিনটি মামলায় ব্যারিস্টার সুমন জামিন পান। তবে ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে, যা এখনো শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারিক আদালতে বিচারাধীন।

২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে মোট সাতটি মামলা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ