Views Bangladesh Logo

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ঝটিকা মিছিল করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুজন আটক হয়েছেন। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। আটক দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাসচালক রুবেল হোসেন।

জানা যায়, ভোরে দলটি হঠাৎ শাহবাগ এলাকা থেকে টিএসসি সড়কে গিয়ে ব্যানার প্রদর্শন করে সংক্ষিপ্ত মিছিল করে। মিছিলে ‘অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করো’, ‘রাজবন্দিদের মুক্তি চাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে চলে যান। তবে প্রক্টরিয়াল দল ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাসসহ দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল মোবাইল দল একটি গাড়ি ও দুজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানা যথানিয়মে ব্যবস্থা নেবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ