গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি, বাংলাদেশি যুবকের মৃত্যু
উন্নত জীবনের আশায় অবৈধপথে ইউরোপ যাওয়ার সময় সময় ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে বায়েজিদ চৌধুরী (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত বায়েজিদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আদর্শপাড়া গ্রামের সুব মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে এলাকার আরও দুই তরুণের সঙ্গে লিবিয়ায় যান বায়েজিদ। সেখান থেকে গত ১৪ সেপ্টেম্বর রাতে অন্য অভিবাসীদের সঙ্গে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে রওনা হন তিনি। রাত ১১টার দিকে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। পরবর্তীতে এক দালালের মাধ্যমে স্বজনেরা বায়েজিদের মৃত্যুর খবর পান। তবে এখন পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ লিবিয়া উপকূলে নৌকাডুবে বায়েজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার সহায়তা চাইলে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ জানান, লিবিয়া উপকূলে নৌকাডুবে ভৈরবের এক যুবকের মৃত্যুর তথ্য পেয়েছি। নিহতের পরিবার যদি মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করে, তবে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
মতামত দিন