Views Bangladesh Logo

বাংলাদেশি নাগরিকদের জন্য মেক্সিকো ভিসা আবেদন সহজ হলো

মেক্সিকোর সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন বাংলাদেশিরা যে কোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর আগে তাদের দিল্লিতে অবস্থিত মেক্সিকান দূতাবাসে আবেদন করতে হতো।

এছাড়াও, মেক্সিকোর অভিবাসন আইন অনুযায়ী, কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য বা শেনজেন অঞ্চলের কোনো দেশের বৈধ ভিসা থাকলে এবং বৈধ পাসপোর্ট থাকলে, মেক্সিকোতে ১৮০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে।

এই উদ্যোগ বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সংযোগ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগের প্রসার, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ