Views Bangladesh Logo

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী হাসান রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মালেতে বাংলাদেশ হাইকমিশন এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।

হাইকমিশন জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা কূটনীতি, সামরিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আলোচনায় উঠে আসে সামরিক প্রশিক্ষণ ও পেশাগত শিক্ষা, প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো প্রণয়নের সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময়।

ভারত মহাসাগর অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ