Views Bangladesh Logo

স্বর্ণ পরিশোধনগার শিল্পে ১০ বছরের কর অবকাশ চায় বাজুস

সারা দেশে ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস)। পাশাপাশি স্বর্ণ পরিশোধনগার শিল্পে ১০ বছরের কর অবকাশ চেয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানিয়েছে সংগঠনটি। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সভাপতিত্বে বাজুস ও অন্যান্য সংগঠনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, সারাদেশে ৪ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি বসানো হলে সরকার বিপুল পরিমান রাজস্ব আদায় করতে পারবে। ব্যবসায়ের ক্ষেত্রে সমতা আসবে।

স্বর্ণের উপর ৩ শতাংশ হারে ভ্যাট নির্ধারণ, জুয়েলারি সংশ্লিষ্ট কর অব্যাহতি প্রদান, অপরিশোধিও আংশিক পরিশোধিত স্বর্ণের উপর কাস্টমস ডিউটি কমানোর প্রস্তাব দিয়েছে বাজুস।

বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, স্বর্ণ নীতিমালা সংশোধনের মাধ্যমে পর্যটকদের স্বর্ণের বার আনা বন্ধ করা, ট্যাক্স ফ্রী স্বর্ণের অলংকার ১০০ গ্রামের পরিবর্তে ৫০ গ্রাম করার প্রস্তাব করছি।

তিনি প্বার্শবর্তী দেশের সঙ্গে ব্যাগেজ রুল সমন্বয় ও একজন যাত্রীকে একবার ব্যাগেজ রুলের সুবিধা দেওয়ার প্রস্তাব দেন।

বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারস সমিতি মূসক আইনের ২৬ ধারার আলোকে হাতে অব্যাহতির তালিকায় তৈরি কনফেকশনারি পণ্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

ই কমার্স প্রতিষ্ঠানের উপর ন্যূনতম কর ০.৬ শতাংশ থেকে হ্রাস করে ০.১ শতাংশ করা, বাড়িওয়ালার আয়কর রিটার্নের দাখিল প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা বাতিলের প্রস্তাব দিয়েছে ইক্যাব।

৪০ হাজার প্রতিষ্ঠান রিটার্ন দাখিল করে কিনা তা কর্মকর্তাদের খোজ নিতে বলেন এনবিআর চেয়ারম্যান। পাশাপাশি জুয়েলারি ও ই-কমার্স খাতকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ