Views Bangladesh Logo

বিদিশার জামিনের বিষয়ে আজ শুনানি

ফ্ল্যাট বিক্রয় নিয়ে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদনের শুনানি আজ বুধবার। ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে বেলা ১১টার দিকে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

বিদিশার আইনজীবী মনিরুজ্জামান সবুজ জানিয়েছেন, আপিলের শর্তে জামিন আবেদন করা হবে এবং তারা জামিন পাওয়ার বিষয়ে আশাবাদী।

গত ২০ মে ঢাকার একটি আদালত প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। তিনি পলাতক থাকায় পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গত ২৫ আগস্ট গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০০৮ সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়। অভিযোগ অনুযায়ী, ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকার চুক্তি হলেও ক্রেতা টাকা দেওয়ার পরও ফ্ল্যাট বা টাকা ফেরত পাননি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ