Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন তুললেন বাদশা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া পৌরসভার সাবেক মেয়র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিমের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালামসহ আরো অনেকে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রেজাউল করিম বাদশাকে বগুড়া-৬ আসনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নের চিঠি বাদশার হাতে তুলে দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ