Views Bangladesh Logo

রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানার পোড়ালো স্বেচ্ছাসেবক দল

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভাঙ্গা কার্যালয়ের সামনে টাঙ্গানো ব্যানার পুড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে নেতাকর্মীরা ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন তারা।

স্থানীয়রা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে; এমন একটি ব্যানার কুমারপাড়া মহানগর আওয়ামী লীগের ভাঙ্গা কার্যালয়ের সামনে টাঙ্গানো ছিল। পরে খবর ছড়িয়ে পড়লে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এসে ব্যানারটি পুড়িয়ে দেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্ এবং মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, কে বা কারা রাতের আধারে ব্যানারটি টাঙ্গিয়ে রেখে গিয়েছে তা জানার চেষ্টা চলছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ