Views Bangladesh Logo

রাজধানীতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

রাজধানীর উত্তরখানের আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. মাসুদ (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন আমেনা বেগম জানান, মাসুদ পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় অটোরিকশা চালানোর সময় হঠাৎ সেটি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের তথ্য অনুযায়ী, মাসুদের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামে। তার বাবার নাম মো. চান মিয়া। তিনি উত্তরখানের আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন এক সন্তানের জনক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ