Views Bangladesh Logo

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৫৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে হাজারীবাগ থানাধীন মনেশ্বর রোডের একটি অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

গ্যারেজের মালিক মো. আরিফ মিয়া জানান, দুপুরে আব্দুর রহমান গ্যারেজে এসে অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি নওগাঁয়। তার বাবার নাম আব্দুর রকিব। তিনি বর্তমানে হাজারীবাগের মনেশ্বর রোড এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক জানান, চিকিৎসকেরা আব্দুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ