সর্বশেষ অবস্থা: ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ভোটারদের নিরাপদ ও অবাধ অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতা, তাঁদের দল ও সমর্থকদের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ (বৃহস্পতিবার)। এদিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ চললেও শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদী আমিন।
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ সংক্রান্ত গণভোটকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব সাড়া পড়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং নির্বাচন পর্যবেক্ষণে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।