বিশ্বের সকল মানুষের মধ্যেই অতিমানব সুপ্ত অবস্থায় আছে
এদিকে আমরা ব্যস্ত ঈদের আয়োজনে, চারদিকে আলোর রোশনাই, গান-বাজনা আর পোলাও-সেমাইয়ের সুগন্ধ। আর অন্যদিকে, একজন মানুষ পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন। দুর্গম পাহাড়ের নির্জন গুহায় উনি ‘মো কো হো (আমি কে)’ এর উত্তর খুঁজতে বসেছেন। অরক্ষিত গুহায় বন্যপ্রাণী আর বাঘের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পাশে রেখেছেন বল্লম। চিত্রটি কল্পনা করতেই আমাদের চোখে ভেসে ওঠে, পৌরাণিক কোনো সাধুর অবয়ব; মনে হতে পারে, পরাবাস্তব কোনো এক গল্প। না, এটি মোটেও সে রকম কোনো গল্প নয়। পাহাড়ের গুহায় আত্মনিমগ্নতার মাঝেই এবারে ঈদ উদ্্যাপন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমরকলা গ্র্যান্ডমাস্টার, বিশ্বরেকর্ডধারী সুপারহিউম্যান আচার্য ইউরী বজ্রমুনি। এই কঠোর সাধনার মাঝে ছোট বিরতি নিয়ে দুর্গম পাহাড় থেকে খাবারের জোগাড় করতে মাঝেমধ্যেই নেমে আসেন শহরে। সেই বিরতির একফাঁকে আলাপচারিতার সুযোগ তৈরি হলো বিশ্বখ্যাত এই থান্ডার শিনম্যানের সাথে। সেই কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হলো।- মারিয়া সালাম
