অনলাইন হোক আর অফলাইন হোক পাঠক অবশ্যই বেড়েছে
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদের প্রবন্ধের বই ‘বাংলা সাহিত্যে শিল্পপ্রবণতা’ এবং দুটি শিশু-সাহিত্যের বই। তার মতে, এখন শিশুসাহিত্যিকরা ভূত আর পরীর মধ্যে আটকে আছেন এবং গঠনমূলক সমালোচনা সাহিত্যের জন্য খুবই জরুরি। এমন নানাবিধ বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ভিউজ বাংলাদেশের সহ-সম্পাদক মাহফুজ সরদার।
