ডাকসুতে প্রার্থিতার বয়সসীমা: ছাত্র সংগঠনগুলোতে মিশ্র প্রতিক্রিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আসন্ন নির্বাচনে প্রার্থিতার বয়সসীমা উঠিয়ে দিয়ে নির্বাচন কমিশনের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে ছাত্র সংগঠনগুলো। বিশেষ ক্ষেত্রে ছাত্রত্ব থাকলে ৪০ বছর বা এর বেশি বয়সেও ভোটার বা প্রার্থী হওয়ার বিধানটির পক্ষে-বিপক্ষে নানা মত দিয়েছে তারা।
