Views Bangladesh Logo
author image

মোহিত কামাল

  • কথাসাহিত্যিক, মনোচিকিৎসক, মনোশিক্ষাবিদ।

  • থেকে

মোহিত কামাল: কথাসাহিত্যিক, মনোচিকিৎসক, মনোশিক্ষাবিদ।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আমার ভাবনা
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আমার ভাবনা

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আমার ভাবনা

গ্রন্থাগার কোনো নির্দিষ্ট দিনের অনুষঙ্গ নয়; এটি একটি চলমান চর্চা, একটি জীবন্ত অভ্যাস। সময় বদলায়, প্রযুক্তি বদলায়, মানুষের পড়ার ভঙ্গিও বদলে যায়—কিন্তু গভীরভাবে ভাবার প্রয়োজন কখনো শেষ হয় না। সেই গভীরতার ঠিকানাই গ্রন্থাগার। আজকের এই সময়ে, যখন তথ্য হাতের মুঠোয় অথচ মন ছড়িয়ে পড়ে চারদিকে, তখন গ্রন্থাগার আমাদের শেখায় থামতে, মনোযোগ দিতে, আর প্রশ্ন করতে। তাই গ্রন্থাগার নিয়ে কথা বলা মানে শুধু বই নিয়ে কথা বলা নয়—মানুষের চিন্তা, মনন আর ভবিষ্যৎ নিয়ে কথা বলা। 'জাতীয় গ্রন্থাগার দিবস' ৫ ফেব্রুয়ারি। দিবসটির গুরুত্ব কী? ‘সম্মিলিত পাঠাগার আন্দোলন’ নামের একটা সংগঠন আছে, তাদের উদ্দেশ্য কী? গ্রামে গ্রামে কেন পাঠাগার চাই?

দুর্ঘটনার ট্রমা কাটাতে শিশু-কিশোর ও মা-বাবার করণীয়
দুর্ঘটনার ট্রমা কাটাতে শিশু-কিশোর ও মা-বাবার করণীয়

দুর্ঘটনার ট্রমা কাটাতে শিশু-কিশোর ও মা-বাবার করণীয়

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে তা আমাদের সবাইকেই স্তব্ধ করে দিয়েছে। আমরা যারা দূর থেকে ঘটনাটি দেখেছি তারাও অসহ্য কষ্ট ভোগ করেছি। কোমলমতি শিশুদের মৃত্যু আমাদের আপন সন্তান হারানোর ব্যথা দিয়েছে। যেসব শিশু আহত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে তাদের কষ্ট বর্ণনার ভাষা আমাদের জানা নেই। যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য সবার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। আমাদের অনেকেই কথা বলতে পারছি না, স্তব্ধ হয়ে গেছি। অনেকে ভয় পাচ্ছি, ঘুমাতেও পারছি না, দুঃস্বপ্ন দেখছি।