Views Bangladesh Logo
author image

ড. জ্যোৎস্নালিপি

  • সাংবাদিক ও শিশু সাহিত্যিক

  • থেকে

ড. জ্যোৎস্নালিপি: সাংবাদিক ও শিশু সাহিত্যিক
জনসাংবাদিকতার পথপ্রদর্শক মোনাজাতউদ্দিন
জনসাংবাদিকতার পথপ্রদর্শক মোনাজাতউদ্দিন

জনসাংবাদিকতার পথপ্রদর্শক মোনাজাতউদ্দিন

সাংবাদিকতার পথ সব সময়ই অমসৃণ। এই অমসৃণ পথ ধরেই সাংবাদিকতার ইতিহাসে যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিলেন চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন (১৯৪৫-১৯৯৫)। গ্রামের মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে একেবারে নিবিড়ভাবে তিনি অনুভব করেছিলেন। ফলে তার শিল্পিত হাতের ছোঁয়ায় সেসব মানুষের যাপিত জীবন প্রাণ পেয়েছিল খবরের কাগজে। সংবাদ যে শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামের মানুষও যে কাগজের মানুষে পরিণত হতে পারে, তার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। সংবাদপত্রগুলো মূলত এলিট শ্রেণির কথা এবং রাজনীতি অথবা পুঁজি-স্বার্থে বিজ্ঞাপন প্রচারে সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করে। মোনাজাতউদ্দিন এই ধারার বাইরে এসে সাংবাদিকতার নতুন ধারা নির্মাণে সচেষ্ট হলেন। তিনি গড়ে তুললেন সাংবাদিকতার এক নতুন অধ্যায়।