দমধরার খেলায় ‘দম’র দৌড়
আপ্লুত নির্মাতা ও প্রযোজক, আনন্দিত দর্শক। কারণ গত কয়েক বছর ধরেই ঈদকেন্দ্রিক চলচ্চিত্রের গল্প ও নির্মাণ সর্বসাধারণের আগ্রহ জাগাতে পারছে। মাঝে চব্বিশের রাজনৈতিক অস্থিরতাটুকু বাদ দিলে চলচ্চিত্রের এই উদ্বেলিত রেখচিত্র ঊর্ধ্বগামীই ছিল। এবারও সেই উড্ডয়ন ধরে রেখেছে ঢাকাই চলচ্চিত্র। মুক্তির পর থেকেই মোটামুটি তিন-চারটি চলচ্চিত্র নিয়ে দর্শকের মধ্যে উদ্দীপনা লক্ষ করা গেছে। এসব ছবির মধ্যে রেদওয়ান রনি পরিচালিত 'দম' অন্যতম।
