রাজধানীতে পুলিশের ওপর হামলা, দুই ওসিসহ আহত ৩
বিএনপির ডাকা সারা দেশে অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর চাঁনখারপুল এলাকায় ইটপাটকেলের আঘাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
আহতরা হলেন- চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হালিম (৩৮), ওসি (অপারেশনস) জাকির হোসেন (৪১) ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় (৩৯)। তারা সবাই মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
আহত ওসি আব্দুল হালিম জানান, বিএনপির পতাকা হাতে একটি মিছিল থেকে ইটপাটকেল ও লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনজন আহত হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে