Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে বন্যা, ভারি বর্ষণে নিহত ৯

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সড়ক ও বাড়িঘর তলিয়ে যাওয়ায় ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন মারা গেছেন বলে জানা গেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, তার রাজ্যে আটজনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

টানা বর্ষণের ফলে সাপ্তাহিক ছুটির দিনে শত শত মানুষ বন্যার পানিতে আটকা পড়েন। এ সময় তাদের মধ্যে অনেকেই গাড়ির ভেতরে আটকা পড়েন। এ জন্য গভর্নর বেশিয়ার জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এই মুহূর্তে রাস্তা থেকে দূরে থাকুন এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।’

এ ছাড়াও এসব ঘটনায় জর্জিয়ায় আরও একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তির বাড়ির ওপর উপড়ে পড়া গাছ আছড়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, এই সপ্তাহান্তে কোনো না কোনো ধরনের ঝড়জনিত সতর্কতার মধ্যে ছিল দেশটির কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া ও উত্তর ক্যারোলিনা রাজ্য। এই আটটি রাজ্যের বেশিরভাগই সেপ্টেম্বরে হারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

ওয়েবসাইট পাওয়ারআউটাজ ডট ইউএসের তথ্যমতে, এই রাজ্যগুলোর মধ্যে রোববার রাতে পাঁচ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

ধারণা করা হচ্ছে, এ ধরনের দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু ও ক্ষয়ক্ষতি হয় কেন্টাকি রাজ্যে। সেখানে এক মা ও তার সাত বছর বয়সী সন্তান এবং ৭৩ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

ন্যাশনাল আবহাওয়া সার্ভিসের তথ্যানুযায়ী, কেন্টাকির কিছু এলাকায় ৬ ইঞ্চি (১৫ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। যার ফলে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কেন্টাকি রাজ্যের গভর্নর বেশিয়ার জানিয়েছেন, রাজ্যটির ৩০০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে।

গভর্নর আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য জরুরি দুর্যোগ মোকাবিলা ঘোষণা এবং তহবিল বরাদ্দ দেয়ার অনুরোধ জানিয়ে হোয়াইট হাউসকে চিঠি লিখেছেন তিনি।

এমতাবস্থায় গতকাল ঘোষণাটির অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এখন দুর্যোগ মোকাবিলার কার্যক্রম সমন্বয় করে করতে পারবে। যদিও এক সময় ট্রাম্প নিজেই সংস্থাটি বিলুপ্ত করার পরামর্শ দিয়েছিলেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ