Views Bangladesh Logo

ইরানে মার্কিন উদ্ধার অভিযানে অন্তত ৫ জন নিহতের দাবি

দক্ষিণ-পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান চলাকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গুলি করে ভূপাতিত হওয়া একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারের সময় এ হামলা চালানো হয়।

কোহগিলুয়ে ও বুইর আহমাদ প্রদেশের গভর্নর জানান, পার্বত্য অঞ্চলের ‘ব্ল্যাক মাউন্টেন’ এলাকায় হামলায় পাঁচজন নিহত হন।

তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উদ্ধার অভিযানে কোনো মার্কিন নাগরিক নিহত বা আহত হননি। তিনি জানান, বিধ্বস্ত বিমানটির দুই ক্রু সদস্যকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত স্বাধীনভাবে বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ