Views Bangladesh Logo

কঙ্গোতে ভয়াবহ হামলায় নিহত অন্তত ৪৩

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে আইএস-সম্পর্কিত একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস শিকুদি নগোঙ্গো জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) ইতুরি প্রদেশের মামবাসা অঞ্চলের বাফওয়াকোই এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় প্রাণহানির পাশাপাশি ৪৪টি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।

কর্তৃপক্ষ এ হামলার জন্য অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-কে দায়ী করেছে, যা প্রাক্তন উগান্ডার বিদ্রোহীদের গঠিত একটি সংগঠন এবং পরে আইএস-এর প্রতি আনুগত্য প্রকাশ করে।

পূর্ব কঙ্গো দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় ভুগছে, যার মধ্যে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ গোষ্ঠীও রয়েছে। গত বছর তারা গোমাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়। এডিএফকে নিয়ন্ত্রণে আনতে কঙ্গোর সেনাবাহিনী এখনো হিমশিম খাচ্ছে।

মামবাসার প্রশাসনিক কর্মকর্তা ব্যাপতিস্তে মুনিয়াপান্ডি রয়টার্সকে জানান, এখনো তল্লাশি অভিযান চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় নেতা ক্রিশ্চিয়ান আলিমাসি বলেন, হামলাকারীরা বাড়িঘরে আগুন দেয়, ধারালো অস্ত্র দিয়ে কিছু মানুষকে হত্যা করে এবং অন্যদের ঘরের ভেতরে জীবন্ত পুড়িয়ে মারে। হামলার সময় দুজনকে অপহরণ করা হয়েছে বলেও জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ