Views Bangladesh Logo

ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ১০ জনেরও বেশি মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ ঘটনায় তদন্ত শুরু করার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় মদের দোকানগুলো সিলগালা করে দিয়েছে প্রশাসন।

কর্মকর্তারা জানান, প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। পূর্ণাঙ্গ তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে ভুক্তভোগীরা কোন ধরনের ও কোথা থেকে সংগৃহীত মদ পান করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের অবিলম্বে দুর্ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছি। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব এবং কঠোর ব্যবস্থা নেব। আমাদের সরকার এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করবে না।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ