ধানমন্ডি ৩২ নম্বরে মারধোরের শিকার আওয়ামী লীগ নেতার মৃত্যু
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গত ১৫ আগস্ট হামলার শিকার আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী, ৫৪, মারা গেছেন।
মমিন পাটোয়ারীর ভাতিজা মুনতাকিম পাটোয়ারী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের ভেরিফায়েড পেজের একটি স্ট্যাটাস থেকে জানা যায়, শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এম এ মমিন পাটোয়ারী গত ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি হামলার শিকার হন। এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন ও জেলার প্রস্তাবিত কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে