Views Bangladesh Logo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ বিচার

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম শেখ হাসিনাকে গেপ্তারের আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। 
 
এছাড়া বিচারের অংশ হিসাবে গণহত্যা ঘিরে ওবায়দুল কাদেরসহ ৪৫ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


এর আগে এদিন সকালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে করা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে আসেন বিচারক ও প্রসিকিউটররা।

গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনাসহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়ার কথা জানিয়েছিলেন।

এদিকে ট্রাইব্যুনালে আবেদনকৃত ৫৬টি অভিযোগের মধ্যে ৫৪টিতে প্রধান আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ