Views Bangladesh Logo

আর্জেন্টিনায় বিশ্বের সবচেয়ে উঁচু ‘মেসি মূর্তি’ উন্মোচন

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনায় আসা লিওনেল মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় উন্মোচন করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ‘মেসি মূর্তি’।

আর্জেন্টিনার নিউকুয়েন শহরে নির্মিত এই বিশাল ভাস্কর্যটি স্থানীয় শিল্পী আলদো বেরোইসার তৈরি। মূর্তিটি উচ্চতায় পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানা গেছে। এর আগে ভারতের ২১ মিটার উচ্চতার একটি মেসি ভাস্কর্য ছিল সবচেয়ে উঁচু হিসেবে পরিচিত।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি। সেই অসাধারণ পারফরম্যান্সের পর থেকেই দেশজুড়ে শুরু হয় নতুন করে মেসি উন্মাদনা।

এরই ধারাবাহিকতায় তাকে সম্মান জানিয়ে এই রেকর্ডগড়া ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের মতে, এটি শুধু তার ফুটবলীয় কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অবদানের প্রতীক।

বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অসংখ্য ব্যক্তিগত অর্জনের মাধ্যমে মেসি নিজেকে দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে রয়েছে আর্জেন্টিনা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ