মারা গেছেন ‘অ্যাপোলো ১৩’ মিশনের মহাকাশচারী জিম লাভেল
১৯৭০ সালের অ্যাপোলো ১৩ মিশনের নেতৃত্ব দেয়া মার্কিন মহাকাশচারী জিম লাভেল আর নেই। ৯৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (৮ আগষ্ট) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
অ্যাপোলো ১৩ মিশনের আগে থেকেই নাসার অন্যতম পরিচিত মুখ ছিলেন লাভেল। তিনি জেমিনি ৭, জেমিনি ১২ এবং অ্যাপোলো ৮ মিশনে মহাকাশযাত্রা করেছিলেন। পরে অ্যাপোলো ১৩ মিশনের কমান্ডার হিসেবে মনোনীত হন তিনি।
এই মিশনের মাধ্যমে নাসা তৃতীয়বারের মতো চাঁদে অবতরণের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। কিন্তু যাত্রাপথে একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কারণে পরিকল্পনা ভেস্তে যায়। চাঁদের দূরবর্তী দিক ঘুরে মহাকাশযানটি সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরে। পরবর্তীতে এ ঘটনাটি অ্যাপোলো মিশনের ইতিহাসে ‘সফল ব্যর্থতা’ হিসেবে পরিচিত হয়।
তবে চারবার মহাকাশ ভ্রমণ করলেও কখনো চাঁদের মাটিতে পা রাখতে পারেননি লাভেল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে