Views Bangladesh Logo

স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদব সৃষ্টি করেছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তিই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে।

তিনি বলেন, এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে এবং ফ্যাসিস্টবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা দেশে বেয়াদবতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে একমাত্র বিরোধী দল জামায়াত-শিবির। নতুন রাজনৈতিক দল এনসিপি জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার হয়ে গেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশালীন ভাষায় বক্তব্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এ্যানি। তিনি বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল এবং দলটির মধ্যে অশালীন ও রুচিহীন ভাষার রাজনীতির কোনো স্থান নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে তারেক রহমান নিয়মিত সাংগঠনিক ব্যবস্থা নেন।

এ্যানি আরও দাবি করেন, ৫ আগস্টের পর এনসিপি শুধু জুলাই আন্দোলন নয়, দেশের রাজনীতিকেও বিভক্ত করেছে।

তিনি বলেন, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তাদের দেখা যায়নি; তারা মূলত ‘৫ আগস্ট-পরবর্তী জুলাইযোদ্ধা’।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ