Views Bangladesh Logo

আনিসুল হক ও ফারুক খানসহ ৯ জন নতুন মামলায় গ্রেফতার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানসহ ৯ জনকে রাজধানীর ছয়টি থানায় দায়ের হওয়া পৃথক আটটি মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান বুধবার এ আদেশ দেন। এর আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

এই ছয় মামলার অন্য নতুন আসামিরা হলেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিটু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ