পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এ্যানি
২০২৬ সালের নতুন গঠিত সরকারে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবারের নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তিনি বর্তমানে বিএনপি’র যুগ্ম মহাসচিব । রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নির্বাচিত সদস্য ছিলেন। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অগ্রণী ভূমিকা ছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে