Views Bangladesh Logo

জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কতক্ষণ, জানালেন কোচ আনচেলত্তি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশে জাপানের বিপক্ষে ম্যাচের আগে নেইমারের খেলার সময় নিয়ে মুখ খুলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে ফেরা এই তারকা ফরোয়ার্ড আগের ম্যাচের তুলনায় বেশি সময় মাঠে থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি। তবে সবকিছুই নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর।

রোববার (২৮ জুন) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, গত এক সপ্তাহে নেইমারের উন্নতি অনেক হয়েছে। আগের ম্যাচে সে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। এখন সে ১৫ মিনিটের বেশি খেলার মতো অবস্থায় আছে। তবে সে কতক্ষণ খেলবে, তা পুরোপুরি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।"

কাফের চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে নেমে প্রায় ১৫ মিনিট খেলেই বিশ্বকাপে নিজের অভিষেক করেন।

আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, জাপানের বিপক্ষেও ব্রাজিল একই একাদশ নিয়ে শুরু করতে পারে। সে ক্ষেত্রে নেইমারকে আবারও বেঞ্চ থেকেই নামানোর সম্ভাবনা বেশি। তবে প্রয়োজন হলে তাকে আগের চেয়ে বেশি সময় খেলানো হবে।

জাপানকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে ব্রাজিল কোচ বলেন, গত বছর প্রীতি ম্যাচে তাদের কাছে ৩-২ গোলে হারের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে তার দল। নকআউট পর্বের এই ম্যাচকে তিনি "ফাইনালের মতো" গুরুত্ব দিয়ে দেখছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ