Views Bangladesh Logo

ডেনভারে উড্ডয়নের আগেই বিমানের চাকায় আগুন

যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দর থেকে মায়ামি যাওয়ার পথে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার ( ২৬জুলাই) উড্ডয়নের ঠিক আগে বিমানের একটি চাকার মধ্যে আগুন ধরে গেলে জরুরি অবস্থায় যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। দ্রুত পদক্ষেপের কারনে প্রাণহানির মতো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার সময় বিমানটিতে ১৭৩ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু ছিলেন। রানওয়ে ধরার আগমুহূর্তে বিমানের বাঁ পাশের পেছনের চাকায় ধোঁয়া উঠতে দেখে তাৎক্ষণিকভাবে জরুরি স্লাইড খুলে যাত্রীদের নিচে নামিয়ে আনা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যায় যাত্রীরা দ্রুত নিচে নেমে আসছেন। যাত্রীদের মধ্যে একজন সামান্য আহত হন। তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সবাই নিরাপদে নেমেছেন এবং বিমানটিকে সরিয়ে পরীক্ষা করা হচ্ছে। পরবর্তী ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করেন।

বিশেষজ্ঞরা বলছেন, বিমানে আগুন ধরার মতো ঘটনা খুবই ঝুঁকিপূর্ণ হলেও তৎপরতা ও সঠিক ব্যবস্থাপনার কারণে বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ