Views Bangladesh Logo

চার শ্রেণির মুক্তিযোদ্ধার ভাতা ও আর্থিক সুবিধা বাড়াল সরকার

সরকার বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণ করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১৫ জুলাই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন হার ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসে ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসে ২৫ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন।

এদিকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চার শ্রেণিতে ভাগ করে নতুন ভাতা নির্ধারণ করা হয়েছে।

‘এ’ শ্রেণির (৯৬–১০০ শতাংশ অক্ষমতা) যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা পাবেন মাসিক ৩০ হাজার টাকা মূল ভাতা, ২ হাজার টাকা চিকিৎসা ভাতা এবং ৫ হাজার টাকা খাদ্য ভাতা। সব মিলিয়ে মাসিক ভাতা হবে ৩৭ হাজার টাকা। এছাড়া জীবিত থাকা অবস্থায় অতিরিক্ত ৮ হাজার টাকা সহায়ক ভাতা দেওয়া হবে। ফলে তারা মোট ৪৫ হাজার টাকা মাসিক পাবেন। তবে মৃত্যুর পর উত্তরাধিকারীরা এই অতিরিক্ত সহায়ক ভাতা পাবেন না।

‘বি’ শ্রেণির (৬১–৯৫ শতাংশ অক্ষমতা) মুক্তিযোদ্ধারা ২৮ হাজার টাকা মূল ভাতাসহ চিকিৎসা ও খাদ্য ভাতাসহ মোট ৩৫ হাজার টাকা মাসিক পাবেন।

‘সি’ শ্রেণির (২০–৬০ শতাংশ অক্ষমতা) মুক্তিযোদ্ধাদের ২৩ হাজার টাকা মূল ভাতাসহ মোট মাসিক ভাতা হবে ৩০ হাজার টাকা।

আর ‘ডি’ শ্রেণির (১–১৯ শতাংশ অক্ষমতা) মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা মূল ভাতাসহ চিকিৎসা ও খাদ্য ভাতা মিলিয়ে মাসে ২৭ হাজার টাকা পাবেন।

এ ছাড়া সব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বছরে দুই ঈদে তাদের মূল ভাতার সমপরিমাণ উৎসব ভাতা পাবেন। পাশাপাশি জীবিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসে ৫ হাজার টাকা এবং পহেলা বৈশাখে ২ হাজার টাকা বিশেষ ভাতা দেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ