ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের সবাই মারা গেছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য ব্যক্তি হিসেবে যাদের বিবেচনায় রাখা হয়েছিল, তাদের সবাই বর্তমানে মারা গেছেন। ট্রাম্প আরও বলেছেন, 'খুব শিগগিরই, এমন কাউকে হয়তো পাওয়া যাবে না।'
হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমরা ওই উম্মাদদের সঙ্গে আলোচনা করছিলাম। কিন্তু আমার ধারণা, তারা আমাদের উপর হামলা চালাতে যাচ্ছিল। আমি সেটি হতে দিতে চাইনি।'
ট্রাম্প তার মন্তব্যে বলেন, 'এই কারণে যদি কিছু ঘটেছে, তবে সম্ভবত আমার কারণেই ইসরায়েল হামলা চালাতে বাধ্য হয়েছে।'
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। তাদের নৌ বাহিনী, বিমান বাহিনী এবং আকাশে বিমান শনাক্তকরণের ব্যবস্থা এখন আর নেই।
এছাড়াও, ট্রাম্প যুক্তরাজ্য এবং স্পেনের প্রতি তার অসন্তোষ প্রকাশ করেন, কারণ প্রথমে ভারত মহাসাগরে দিয়োগো গার্সিয়া সামরিক ঘাঁটি হামলা চালানোর জন্য ব্যবহার করতে রাজি হয়নি যুক্তরাজ্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে