মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত
ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে কাতার এয়ারওয়েজ সব ফ্লাইট স্থগিত করেছে। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পাশাপাশি তুর্কি এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের সব দেশে ফ্লাইট বাতিল করেছে। এয়ারলাইন্সটি কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান এবং জর্ডানের উদ্দেশ্যে সব ফ্লাইট বাতিল করেছে।
শনিবার ইসরায়েল ইরানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর জবাবে ইরানও ইসরায়েলের লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। তবে এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে