ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ঢামেকে ভর্তি
রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক (৫২) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে দফায় দফায় সংঘর্ষের সময় তিনি আহত হন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে উত্তেজনা রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে সরকারি আলিয়া মাদ্রাসা এলাকাতেও।
মতামত দিন