Views Bangladesh Logo

সমাবেশ ঘিরে রাজধানীতে গণপরিবহন সংকট

 VB  Desk

ভিবি ডেস্ক

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজধানীজুড়ে গণপরিবহনের সংকট তৈরি হয়েছে।

আজ শনিবার রাস্তায় কয়েকটি যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে শহরের অভ্যন্তরে গণপরিবহন না থাকায় অনেককে পায় হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

এদিন অফিসগামী ছাড়াও বাস চলাচল বন্ধ থাকায় স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া নিয়ে সিএনজি, রিকশা বা মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে যেতে হচ্ছে নগরবাসীকে।

মিরপুর, শ্যামলী, বাড্ডা, মালিবাগ, কাওরান বাজার, বাংলামোটর, মগবাজার, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল ঘুরে দেখা গেছে, গণপরিবহনের সংকট চরমে। ফলে স্বাভাবিকের চেয়ে তিন-চার গুণ বেশি ভাড়া দিয়ে সিএনজি, মাইক্রোবাস, রিকশা, বাইকে করে গন্তব্যে যাচ্ছেন অনেকে।

একাধিক যাত্রী জানান, গণপরিবহনগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে এবং ভেতরে দাঁড়ানোর জায়গা নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ