Views Bangladesh Logo

আহমেদাবাদে ২ শতাধিক যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি লন্ডনে যাচ্ছিল। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

এতে আরও বলা হয়, আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। বেশকয়েকটি অ্যাম্বুলেন্স এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। ওই এলাকার দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

তবে কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত করেনি। হতাহতের সংখ্যা বা আহতের বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ