Views Bangladesh Logo

ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৭ জন নিহত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চত্রা জেলার সিমারিয়া এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। বিমানটি রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ছিল।

চত্রা জেলা উপ-কমিশনার কির্তিশ্রী জি জানিয়েছেন, উড়োজাহাজে থাকা ৭ জনের সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল বারিয়াতু পঞ্চায়েতের ঘন জঙ্গল।

ভারতের বেসরকারি বিমান কোম্পানি রেডবার্ড এয়ারওয়েজ পরিচালিত এই বিমান রাঁচি বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ১১ মিনিটে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় সাড়ে ৭টায় বিমানটি নিখোঁজ হয়। পরে দুর্ঘটনাস্থল খুঁজে পাওয়া যায়।

উপ-ডিভিশনাল পুলিশ অফিসার শুভম খণ্ডেলওয়াল জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ক্যাপ্টেন বিবেক বিকাশ ভাগাত, ক্যাপ্টেন সরাজদীপ সিং, সঞ্জয় কুমার, বিকাশ কুমার গুপ্ত, সচিন কুমার মিশ্র, অর্চনা দেবী এবং ধুরু কুমার রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই এলাকায় তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ ছিল। ঝড়ের মধ্যে বিমানটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ