স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, অভিনেতা জাহের আলভী (আসল নাম মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার সঙ্গে জড়িত।
তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ঘটনাটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাদের ভাষ্য অনুযায়ী, এটি প্রেমের বিয়ে ঘিরে ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা।
এছাড়া এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলেও দাবি করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন