মঙ্গলবার বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বঙ্গভবনে প্রথম অফিস করবেন। তবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও তিনি থাকবেন স্পিকারের সরকারি বাসভবনেই।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই জানিয়েছেন যে তিনি বঙ্গভবনে অফিস করবেন এবং স্পিকারের সরকারি বাসভবনে অবস্থান করবেন।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকে সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন ও আশপাশের এলাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তার অংশ হিসেবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়।
রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন।
এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
মতামত দিন