Views Bangladesh Logo

জিয়াউল আহসানের আরেক বাসায় দুদকের অভিযান

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএইচএসের আরেকটি বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বাসায় থাকা বিভিন্ন মূল্যবান পণ্য ও সম্পদের তালিকা তৈরি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, অভিযানের সময় বাসায় থাকা সব ধরনের মূল্যবান পণ্য ও সম্পদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তদন্তাধীন মামলার জন্য এসব গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সংরক্ষণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরপুর ডিওএইচএসের ৩১ নম্বর সড়কের ৫৪১ নম্বর বাড়িতে থাকা জিয়াউল আহসানের বাসায় এ অভিযান চালানো হয়।

এর আগে গত ২৬ জুলাই ঢাকার পূর্বাচলে জিয়াউল আহসানের আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চারশ ধরনের মূল্যবান পণ্য ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করার কথা জানিয়েছিল দুদক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ