Views Bangladesh Logo

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তরা পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দালালচক্রের হাতে জিম্মি ও প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন—এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম উত্তরা পাসপোর্ট অফিসে এই অভিযান শুরু করে।

দুদকের এনফোর্সমেন্ট টিম সূত্রে জানা গেছে, দালালচক্র এবং সেবাগ্রাহকদের নানা অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অফিসের ভেতরের কোনো কর্মকর্তা বা কর্মচারী এই অসাধু চক্রের সঙ্গে জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র আরও জানায়, প্রতিনিধি দলটি ছদ্মবেশে অফিসের বিভিন্ন কক্ষ, আবেদনপত্র জমা দেওয়ার কাউন্টার এবং পাসপোর্ট বিতরণের বুথগুলো পর্যবেক্ষণ করছে।

রেজিস্টারপত্র পরীক্ষা ও অভিযোগের সত্যতা যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশনে দাখিল করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ