Views Bangladesh Logo

এসি বন্ধ রাখায় অসুস্থ হয়ে আদ-দ্বীনে নবজাতকদের মৃত্যু: পুলিশ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে এসি বন্ধ থাকাকে কারণ হিসেবে দেখছে করছে পুলিশ।

বুধবার (২৮ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ওই পোস্ট অপারেটিভ রুমে ছয় নবজাতক ও ১১ জন মা অবস্থান করছিলেন। ঠান্ডা অনুভূত হওয়ায় এক মা এসি বন্ধ রাখার অনুরোধ করলে নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন।

তিনি জানান, পরে গরম অনুভূত হলে এসি চালু করতে বলা হয়। এর পরপরই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে আরও চার শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ