দিল্লিতে অভিজিৎ দিপকে, ধ্রুব রাঠি আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যপক ধরপাকড় শুরু করেছে নয়াদিল্লি পুলিশ।
এরই মধ্যে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দিপকে সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম এলাকা থেকে জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ।
আজ শনিবার সকাল ১০ টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল ধ্রুব রাঠির।
মতামত দিন