মোজতবা খামেনির কোনো সমস্যা নেই: আব্বাস আরাগচি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিকভাবে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার ‘এমএস নাউ’কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল বার্তা দিয়েছেন এবং নিজ দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, তাদের ধারণা মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার অঙ্গহানি হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর প্রথম বার্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জানান, মধ্যপ্রাচ্যে শত্রু ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে। এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখা হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ চালালে নতুন নতুন ফ্রন্ট খোলা হবে।
সূত্র: আল-জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে