Views Bangladesh Logo

বগুড়া লেখক চক্রের ৯৮১তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

Press Release

প্রেস রিলিজ

বগুড়া লেখক চক্রের ৯৮১তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।


আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা ভিউজ বাংলাদেশের সম্পাদক কবি রাশেদ মেহেদী।


সাহিত্য আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি আমিনুল ইসলাম রনজু, কবি শুভ্রা সাহা, কবি শাকিবুল শাকিল এবং মাহবুব ই এলাহী মিঠু। এছাড়া গল্প পাঠ করেন কবি বিশ্বজিৎ দাশ।


পঠিত কবিতা ও গল্প নিয়ে আলোচনা করেন সভাপতি কবি ইসলাম রফিক। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সভাপতি আসরের সমাপ্তি ঘোষণা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ