Views Bangladesh Logo

বৈদ্যুতিক পরিষেবায় ৯৩. ৮১ শতাংশ গ্রাহক সন্তোষ্ট : জরিপের ফলাফল

বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্টি প্রকাশ করেছে দেশের ৯৩ দশমিক ৮১ শতাংশ গ্রাহক। বিদ্যুৎ বিভাগের নীতি এবং গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের তত্ত্বাবধানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জরিপের এ তথ্য তুলে ধরা হয়।

জরিপে অংশ নিয়েছেন ১৫ হাজার ২৪৫ জন গ্রাহক। যার মধ্যে আবাসিক গ্রাহক ১৩ হাজার ৮৬২ জন। ফলে মোট পরিচালিত জরিপের ৯০ দশমিক ৯৩ ভাগেরই অংশীদার তারা। এখানে বাণিজ্যিক গ্রাহক ছিলেন আট ভাগ অর্থাৎ ১ হাজার ২২০ জন। এছাড়াও শিল্পের শূন্য দমশকি ৮৯ শতাংশ বা ১৩৫ জন ছাড়াও সেচের শূন্য দশমিক ১৮ শতাংশ বা ২৮ জন গ্রাহক অংশ নিয়েছেন।

জরিপে অংশ নেওয়া গ্রাহকে ৯৩ দশমিক ৮১ শতাংশই বৈদ্যুতিক পরিষেবায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রাপ্ত পরিষেবার মান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৮৭ দশমিক ১৩ শতাংশ গ্রাহক এবং কাঙ্খিত সময়ের মধ্যে পরিষেবা প্রাপ্তি নিয়ে ৯২ দশমিক ৯৭ শতাংশ গ্রাহক সন্তোষ প্রকাশ করেছেন। কল সেন্টার অথবা হটলাইনের মাধ্যমে অভিযোগের সাড়া প্রদান সম্পর্কে ৮৯ দশমিক ০১ গ্রাহক ইতিবাচক মতামত দিয়েছেন।

সমীক্ষায় গ্রাহক সেবা কেন্দ্রে আধুনিক এবং ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস সেন্টার করা, কারিগরি স্বক্ষমতা বৃদ্ধি, অনলাইন বিলিং সিস্টেম, প্রিপেইড মিটারের সংখ্যা বাড়ানো, দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন লোকবল বাড়ানো, তদারকি সভা নিয়মিত করা, মেরামত কার্যক্রম সম্পর্কে গ্রাহকদের আগে থেকেই অবহিত করার বিষয়ে জরিপের ফলাফলে জোর দেয়া হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিদ্যুৎ পরিষেবা গ্রাহকদের কাছে আরো সহজলভ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা অন্যতম চ্যালেঞ্জ। প্রযুক্তির ব্যবহার যত বাড়বে সেবার মান ও সেবা প্রদান তত উন্নত হবে।

বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ